1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

তিস্তায় নৌকা ডুবে শিশু নিহত, নিখোঁজ ৬ জন

রোকন মিয়া, কুড়িগ্রাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

আত্মীয়ের বাসায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে তিস্তা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় একজন শিশু (আড়াই বছর) নিহত হয়েছে । ২৬ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা ২১ জনকে উদ্ধার করে। এর মধ্যে অসুস্থ ৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উলিপুরে চিকিৎসাধীন রয়েছে। নিখোঁজ রয়েছে ৬ জন।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় বুধবার ১৯/০৬/২০২৪ সন্ধ্যা সাড়ে ৭ টায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা জানিয়েছে, আত্মীয়ের বাসায় বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। নৌকার মাঝি চর বজরার মৃত শুমার আলীর পুত্র মোফাজ্জল হোসেন বলে জানা গেছে। নৌকার মাঝি ও সংগীরা সবাই আত্মীয় স্বজন ছিলো। নয়শ একর এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। অনেকেই সাঁতরে নদীর তীরে উঠে আসেন। পরে স্থানীয়রা গিয়ে বাকিদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়।

বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার বলেন, নৌকা ডুবেছে। সবাই উদ্ধারে গিয়েছি। অনেকেই হাসপাতালে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট