1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

ডুসাকের আয়োজনে ১২তম দিক-নির্দেশনামূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত

আবুবকর সিদ্দিক, কয়রা, খুলনা
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে

আলোকিত কয়রা গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কয়রা (ডুসাক) কর্তৃক ১২তম দিক নির্দেশনামূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ইং ১৯ জুন ২০২৪ তারিখ সকাল ৮ ঘটিকায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে ডুসাকের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ০৬ (কয়রা- পাইকগাছা) আসনের সংসদ সদস্য জনাব মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মুহা: মিজানুর রহমান, মোঃ আশরাফ হোসেন, জিএম মোহসিন রেজা, বিএম তারিক-উজ-জামান, মোঃ আবুল বাশার সোহেল,জাহিদুল ইসলাম সানা, কামাল মোস্তফা প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ১০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনার পাশাপাশি মেধা যাচাই পরীক্ষার আয়োজন করা হয়। মেধা যাচাই উপ-কমিটির আহবায়ক জিএম নেওয়াজুল ইসলাম এর তত্ত্বাবধানে ১২০ জন শিক্ষার্থী এ মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহন করেন। মেধা যাচাই পরীক্ষায় জিএম সওগতুল ইসলাম প্রথম স্থান অধিকার করেন। উক্ত অনুষ্ঠানে মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহনকরী ১২০ জন শিক্ষার্থীকে পূরষ্কার হিসেবে জয়কলি প্রকাশনীর সৌজন্যে বই প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট