1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি বাউফলে ৩৫ কেভিএ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন ভোলা সদরে খাল খনন কর্মসূচির উদ্বোধন ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ দুইজন আটক বাউফলে গেটকা প্রকল্পের সভা: জলবায়ু মোকাবিলায় নারীর নেতৃত্ব জোরদারের আহ্বান আমতলী হত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাবের অভিযানে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার সৈয়দ আবদাল আহমদ নিযুক্ত হলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা

এমপি নিক্সনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ভাঙ্গায় সংবাদ সম্মেলনঃবিক্ষোভ

মো. সাখাওয়াত হোসেন
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর-৪ আসনের সংসদ মজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে ফরিদপুরের (জৈনক ব্যক্তি) সাইফুল ইসলাম নিলু কতৃক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ভাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমপি নিক্সন চৌধুরী সমর্থিত নেতা- কর্মীদের বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি ফরিদপুরে প্রেসক্লাবে এক সভায় অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম নিলু মাননীয় সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরীকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। যদি ৩ দিনের মধ্যে নিলু তার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে ফরিদপুর শহরে গিয়ে প্রতিবাদ করা হবে।যেখানে নিলু সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।ফাইজুর রহমান আরও বলেন, এমপি নিক্সন চৌধুরী কোথায় আর নিলু কোথায়?

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন,নিলু পাগলাকে পাগলা গারদে ভরা হবে। তিনি আরও বলেন,এমপি নিক্সন চৌধুরী পাহাড় সমতুল্য আর কোথায় নিলু। তিনি বলেন, নিলু মিয়া কাকে নিয়ে মন্তব্য করেন? আপনি কি তার সমকক্ষ? তিনি আল্টিমেটাম দিয়ে বলেন,নিলু যদি তার বক্তব্য প্রত্যাহার না করে আমাদের নেতা- কর্মীদের নিয়ে ফরিদপুর গিয়ে তাকে যেখানে পাওয়া যাবে প্রতিরোধ করা হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাওসার ভূইয়া, ইউপি চেয়ারম্যান আলমগীর মাতুব্বর, খোকন, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, পৌরসভার প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, যুবলীগ নেতা ওমর ফারুক হবি সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল সমাবেশ করে।মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে নানা শ্লোগান দিয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট