1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

মাধবপুরে সাংবাদিক নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এরশাদ আলীকে সংবর্ধনা প্রদান

মোঃআল আমিন, মাধবপুর, হবিগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: এরশাদ আলীকে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৯ জুন) বেলা সাড়ে ১১ টায় মাধবপুর উপজেলা উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংকর পাল চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ এরশাদ আলী । এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সুজন রায়,যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, দপ্তর সম্পাদক এম. এম. গউছ, জালাল উদ্দীন লস্কর, জাকির হোসেন, নাহিদ মিয়া, রিংকু দেবনাথ, শেখ জাহান রনি, আক্তার হোসেন, ত্রিপুরারি দেবনাথ, মুফতী জাকিউর রহমান, হাফেজ শাহাআলম প্রমূখ। অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এরশাদ আলী বলেন,আমি সবার ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই।আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মহান রবের দরবারে হাজারো শুকরিয়া জানাচ্ছি।নিশ্চয়ই আসমানী ফায়সালার কারনে আজ আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট