1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

চট্টগ্রাম বিমানবন্দর ও বঙ্গবন্ধু টানেল চালু

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
  • প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে বন্ধ থাকা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। টানা প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (২৭ মে) ভোর পাঁচটা থেকে পুনরায় শুরু হয় সার্বিক কার্যক্রম।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে টানা সাড়ে ১৫ ঘণ্টা বন্ধের পর চালু হয়েছে বঙ্গবন্ধু টানেল।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে খোলা হয় চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের একমাত্র টানেলটি।
চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, বর্তমানে স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। সোমবার ভোর ৫টা থেকে বিমানবন্দরে যাত্রী সেবাসহ রানওয়ের কার্যক্রম শুরু হয়।

এর আগে, রবিবার (২৬ মে) আবহাওয়া অধিদফতর ৯ নম্বর মহাবিপদ সংকেত জারির পর দুপুর ১২টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের ফ্লাইট অপারেশনসহ সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকার কথা থাকলেও পরে তা সোমবার ভোর পাঁচটা পর্যন্ত বাড়ানো হয়।
বঙ্গবন্ধু টানেল সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী (টোল, ট্রাফিক ও ইএমই) মো. নজরুল ইসলাম জানান, সোমবার সকাল সাতটার দিকে টানেল চালু করার নির্দেশনা ছিল। কিন্তু ভারি বৃষ্টির কারণে সেতু মন্ত্রণালয়ের নির্দেশে সময় বাড়ানো হয়েছে। বর্তমানে দুই প্রান্ত থেকে গাড়ি চলাচল স্বাভাবিক আছে, তবে অন্য সময়ের তুলনায় গাড়ির সংখ্যা অনেকটা কম।
এর আগে রোববার (২৬ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে সন্ধ্যা ৬টা থেকে বন্ধ রাখা হয় বঙ্গবন্ধু টানেল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট