1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে জোন কাপের শিরোপা মাইনীমুখ একাদশের বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সুনামগঞ্জে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা

তামিম রায়হান, সুনামগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে সুনামগঞ্জে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে পেট্রোল পাম্পের মালিক ও প্রতিনিধিদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল ২০২৪ খ্রি.) বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নিতিপ্রাপ্ত) আবু সাঈদ। এ সময় পেট্রোল পাম্পের মালিক প্রতিনিধিগণ চোরাই পথে পেট্রোল আমদানি ও বিক্রয়ের বিষয় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার চোরাই পথে পেট্রোল আমদানি বন্ধে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে আশ্বাস প্রদান করেন। চোরাই পথে পেট্রোল আমদানিকারীদের তথ্য দিয়ে জেলা পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়। কোনো মোটরসাইকেল চালক যাতে হেলমেট ছাড়া ফুয়েল নিতে না পারে, তা নিশ্চিত করার জন্য পেট্রোল পাম্পের মালিক প্রতিনিধিদের আহবান করা হয়। এ বিষয় জেলা পুলিশের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী, জেলা ট্রাফিকের সকল অফিসারসহ বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট