1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নোয়াখালীতে আল-নাফি ট্রাভেলস এর হজ্ব প্রশিক্ষণ কর্মশালা হয়েছে

সৈয়দ মুহাম্মদ রফিক, নোয়াখালী
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

নোয়াখালী সুবর্ণচরে হজ্ব যাত্রীদের নিয়ে সুষ্ঠুভাবে হজ্ব পালনের উদ্দেশ্যে দিনব্যাপী একটি হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২২ মে বুধবার, আল-নাফি ট্রাভেলসে’এর উদ্যােগে উপজেলার খাসের হাট বাজারে অবস্থিত এজেন্সিটির স্থানীয় কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনুষ্ঠানে চর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মহি উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলা বাজার জামে মসজিদ এর খতিব, আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-নাফি ট্রাভেলস্ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা মো. নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরক্লার্ক ইসলামীয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা রেজওয়ানুল বারী,
সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুল মান্নান, চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইসমাঈল, দুলাল মিয়ার হাট আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হোসাইন আহম্মেদ, চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খোবায়ের হোসাইন, চর রশিদ দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা রেজওয়ানুল করিম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাফিজ উল্লাহ প্রমুখ ।

প্রশিক্ষণ প্রদান কালে আল-নাফি ট্রাভেলস্ এর অভিজ্ঞ মুয়াল্লিমের তত্ত্বাবধানে হাজ্বীদের আরাফাতের মাঠে উপস্থিতি, মুজদালিফায় রাতযাপন, মিনাতে কঙ্কর নিক্ষেপ ও কুরবানি এবং মক্কায় ফিরে কাবা শরিফ তাওয়াফ করা সহ হজ্ব পালনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো ভালোভাবে শেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট