1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ইয়াবা সেবনের সময় ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ১ম দিনের কার্যক্রম সম্পন্ন। তিউনিসিয়ায় নোবেলজয়ী মানবাধিকার সংগঠন এলটিডিএইচের কার্যক্রম স্থগিত পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় একটি জাহাজ ধ্বংস, দুইজন নিহত ভোলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভোলায় শিক্ষা বাজেট নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বনদাবান: জর্জিয়ায় রেকর্ড সম্পত্তি ক্ষতি, ৯১ কাউন্টিতে জরুরি অবস্থা জাপানের ইওয়াতে প্রদেশে ভয়াবহ বনদাবান: ৩ হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে, নিয়ন্ত্রণে সংগ্রাম মালয়েশিয়ায় দুর্নীতি দমন কমিশনের নতুন প্রধান হিসেবে সাবেক বিচারপতি আব্দুল হালিম আমান কুয়েতে আটক মার্কিন-কুয়েতি সাংবাদিক আহমেদ শিহাব-এলদিন মুক্তি পেয়ে দেশ ত্যাগ করেছেন

পুলিশের বিশেষ অভিযানে ২৩০ বস্তা ভারতীয় চিনি সহ ০১ জন গ্রেফতার

তামিম রায়হান, সুনামগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার থানা, সুনামগঞ্জ এর এসআই (নিরস্ত্র)/অনুপম দেবনাথ, এএসআই (নিরস্ত্র) সৌরভ আহমদ ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় দিবাকালীন জরুরী ডিউটি করাকালীন সময় গোপন সংবাদ প্রাপ্ত হইয়া দোয়ারাবাজার থানাধীন ০২নং নরসিংপুর ইউনিয়নের অর্ন্তগত বালিউড়া সাকিনস্থ জনৈক কবির হোসেন এর বসত বাড়ীর সামনে রবি টাওয়ারের পাশে বালিউড়া টু ছাতক গামী পাঁকা রাস্তার উপর সকাল অনুমান ১১.৪৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে আইনের সহিত জড়িত শিশু ১। মোঃ মখলিছুর রহমান (১৬), পিতা-হাবিবুর রহমান, সাং-লামাসানিয়া, ইউ/পি-০৩নং দোয়ারাবাজার সদর, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জদ্কে গ্রেফতার করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনের সহিত জড়িত শিশুর হেফাজত হইতে (ক) ০১ (এক) টি ট্রাক, যাহার রেজিঃ নং-সিলেট-ঢ-১১-১৯৩২, ইঞ্জিন নং- SLCGB142010, চেসিস নং- MBUWEL4XHPO148903, যাহার মধ্যে বিভিন্ন রংয়ের (খ) ১৫০ (একশত পঞ্চাশ) বস্তা ভারতীয় চিনি, প্রতিটি বস্তার গায়ে ইংরেজীতে INDIA WHITE CRYSTAL SUGAR সহ অন্যান্য লেখা আছে। প্রতিটি বস্তায় চিনির পরিমাণ ৫০ কেজি করে (৫০X১৫০)=৭,৫০০ কেজি চিনি, প্রতি কেজি চিনি মূল্য ১০০ টাকা করে (৭,৫০০X১০০)=৭,৫০,০০০/-(সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, (গ) ০১ (এক) টি নেভী ব্লু রংয়ের রেজিঃ বিহীন টাটা পিকআপ গাড়ী, যাহার ইঞ্জিন নং ও চেসিস নং অস্পষ্ট, যাহার মধ্যে বিভিন্ন রংয়ের (ঘ) ৮০ (আশি) বস্তা ভারতীয় চিনি, প্রতিটি বস্তার গায়ে ইংরেজীতে INDIA WHITE CRYSTAL SUGAR সহ অন্যান্য লেখা আছে। প্রতিটি বস্তায় চিনির পরিমাণ ৫০ কেজি করে (৫০X৮০)= ৪,০০০ কেজি চিনি, প্রতি কেজি চিনি মূল্য ১০০ টাকা করে (৪,০০০X১০০)=৪,০০,০০০/-(চার লক্ষ) টাকা, সর্ব মোট চিনি (১৫০+৮০)=২৩০ (দুইশত ত্রিশ) বস্তা চিনি, প্রতিটি বস্তায় চিনির পরিমাণ ৫০ কেজি করে (২৩০X৫০)=১১,৫০০ (এগারো হাজার পাঁচশত) কেজি চিনি, প্রতি কেজি চিনির মূল্য ১০০ টাকা করে (১১,৫০০X১০০) = ১১,৫০,০০০/-(এগারো লক্ষ পঞ্চাশ হাজার) টাকা চিনি উদ্ধার করেন। অভিযানকারী অফিসারের লিখিত এজাহারের ভিত্তিতে গ্রেফতারকৃত আইনের সহিত জড়িত শিশুসহ পলাতক ০৫ (পাঁচ) জন আসামী ও অজ্ঞাতনামা আরো ১/২ জন আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ০১ (এক) টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আইনের সহিত জড়িত শিশুকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট