1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় ২ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ভোলায় কোর্ট পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন ভোলায় ডাকাত দলের প্রধান নুরে আলম গ্রেপ্তার পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সম্মেলনে কাজী গোলাম সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সম্পাদক নির্বাচিত রাঙ্গাবালীতে ডিজিটাল ‘ক্লাউডফাই’ অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলক ঋণ বিতরণ বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার

কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় ২ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি কে এম বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে কুয়াকাটার পাঞ্জুপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার (২৮ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের হোটেল সৈকত সংলগ্ন এলাকায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার মাথা ও দুই পায়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

আহত সাংবাদিকের পরিবারের দাবি, সরকারি জমি থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় অভিযুক্তরা তার প্রতি ক্ষুব্ধ ছিল। এরই জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, সাংবাদিকতার পাশাপাশি কে এম বাচ্চু পরিবেশ, পর্যটন ও বন্যপ্রাণী সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

এ বিষয়ে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, “বিষয়টি আমরা কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। বর্তমানে জেলা কমিটি না থাকায় আমাদের পক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।” কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, “সন্ত্রাসীদের দলে কোনো স্থান নেই। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট