1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার

ভোলায় ডাকাত দলের প্রধান নুরে আলম গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি ডাকাত দলের মূল হোতা মো. নুরে আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরে আলম কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কালাম মাঝির ছেলে। ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর ভোরে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে মো. জালাল আহম্মেদ (৭৩)-এর বাড়িতে ৫-৭ জনের একটি ডাকাত দল হানা দিয়ে স্বর্ণালংকারসহ নগদ ৩ লাখ ১৭ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। ওই ডাকাতির ঘটনায় একই দিন বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকালে বোরহানউদ্দিন থানা পুলিশ গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মমনসা এলাকা থেকে ডাকাত দলের অন্যতম সদস্য মো. আরিফ (২২) ও মো. রহিমকে (২২) গ্রেপ্তার করে। আদালতে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী নুরে আলমকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, ‘গ্রেপ্তার আসামি নুরে আলমকে ভোলা সদর আদালতে সোপর্দ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট