1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলায় পোল্ট্রি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিপদাপন্নতা, রিসোর্স এফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (RECP) ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার ব্যাংকেরহাট এলাকায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রশিক্ষণের আয়োজন করে।

Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় জিজেইউএস-এর বাস্তবায়নাধীন ‘Promoting Sustainable Growth in Poultry Sub-sector through RECP Practice’ উপ-প্রকল্পের ৪৫তম ব্যাচের এই প্রশিক্ষণে স্থানীয় পোল্ট্রি উদ্যোক্তারা অংশ নেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া, ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার মো. মনসুর আলম। এ ছাড়া উপ-প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারাও প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব চর্চার গুরুত্ব ও RECP কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বলেন, “RECP অনুশীলন পোল্ট্রি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

উপস্থিত উদ্যোক্তারা জানান, প্রশিক্ষণ থেকে তারা তাদের ব্যবসায় পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৌশল প্রয়োগের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন। তারা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মকর্তারা জানান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে অবদান রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট