1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছায় পরিবারের আপত্তি উপেক্ষা করে প্রেমের বিয়ে করার জের ধরে তিন মাসের অন্তঃসত্ত্বা নুসরাত জাহান নুপুরকে (১৮) বাবার বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চার মাস ধরে চলা তদন্তে মৃত্যুটি হত্যাজনিত বলে ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে নিহতের ভাই খালিদ হাসান মিলু (২৫) ও তার স্ত্রী দিলরুবা আক্তার দিশাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের সতন্তরা গ্রামের নুরুন্নবী মিয়ার মেয়ে নুপুর এবং একই ইউনিয়নের পাঠকশিকড় গ্রামের মমিন মিয়ার ছেলে আহাদ হোসেন প্রায় আট মাস আগে পারিবারিক আপত্তি উপেক্ষা করে বিয়ে করেন। বিয়ের পর থেকে নুপুরের পরিবার তাকে স্বামীর সংসার না করার জন্য চাপ দিত এবং বিভিন্নভাবে স্বামীকে হুমকি দিত।
গত ১৭ ফেব্রুয়ারি রাতে নুপুরের মা ফোন করে শ্বশুরের অসুস্থতার কথা জানিয়ে তাকে বাবার বাড়িতে ডেকে নেন। দুই দিন পর নুপুরের স্বামী আহাদকেও ডাকা হয়। সেখানে গেলে তাদের আলাদা করে মারধর করা হয় এবং জোর করে তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয়। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে পুলিশ নুপুরের ঝুলানো মরদেহ এবং গুরুতর আহত আহাদকে উদ্ধার করে।
নিহতের স্বামী আহাদ হোসেন জানান, ঘটনার সময় নুপুরের বাবা-মা, ভাই-ভাবি ও ফুফুসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তাকে বেধড়ক মারপিট করা হয় এবং পরে নুপুরকে হত্যা করে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার উদ্দেশে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
নিহতের পরিবার প্রথমে মৃত্যুটিকে আত্মহত্যা বলে দাবি করলেও নিহতের স্বামী ও স্থানীয়রা শুরু থেকেই এটিকে পরিকল্পিত হত্যা হিসেবে অভিযোগ তুলে আসছিলেন। চার মাস ধরে চলা তদন্তে সম্প্রতি ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুকে হত্যাজনিত বলে নিশ্চিত করা হয়।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে স্বামী আহাদ হোসেন বাদী হয়ে পীরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নুপুরের মা মিতু বেগম (৫০), ফুফু ফেরদৌসি বেগম (৪৫), ভাই খালিদ হাসান মিলু, ভাবি দিলরুবা আক্তার দিশা এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়। ঘটনার কিছুদিন পর নুপুরের বাবা নুরুন্নবী মিয়া মারা যাওয়ায় তাকে আসামির তালিকায় রাখা হয়নি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদনসহ সব তথ্য-উপাত্তের ভিত্তিতে তদন্ত চলছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট