1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মুলাদীর জয়ন্তী নদীতে ২৮০ পিস ইয়াবাসহ ট্রলারচালক আটক বাবুগঞ্জে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন: ৪ মাস পর শিক্ষক গ্রেপ্তার বামনায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, প্রেমিক সন্দেহে শিক্ষক আটক পটুয়াখালী জেলা ছাত্রদলে গ্রুপিং: সদর উপজেলার ৮ ইউনিয়ন কমিটি স্থগিতের দাবি দশমিনায় ১৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ভোলায় জিজেইউএসের প্রকল্প কর্মকর্তাদের বার্ষিক সভা, উন্নয়ন কার্যক্রম আরও জনমুখী করার আহ্বান কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল, অফিস সহকারী সাময়িক বরখাস্ত কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু পটুয়াখালীতে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন, সহিংসতা রুখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শরিয়তপুরের যুবকের মৃত্যু, পলাতক চালক-হেলপার

দশমিনায় ১৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ১৫০ গ্রাম গাঁজাসহ আব্দুল গফুর হাওলাদার (৬১) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৫০) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কাটাখালী গ্রামের নিজ বসতঘর থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল গফুর হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতি এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) আজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের বাড়িতে অভিযান চালান। এ সময় বসতঘর তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা সংরক্ষণের জন্য ব্যবহৃত কয়েকটি পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা দাবি করেন, গফুর হাওলাদার ও তার পরিবার দীর্ঘদিন গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন। প্রায় চার বছর আগে তারা নিজ এলাকায় ফিরে আসেন। এরপর থেকেই এলাকায় মাদকের বিস্তার বাড়তে থাকে। স্থানীয়দের অভিযোগ, সুফিয়া বেগম বিভিন্ন সময় ঢাকা থেকে গাঁজা এনে স্থানীয় যুবকদের কাছে বিক্রি করতেন। এছাড়া তাদের দুই ছেলেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন তারা। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন সূত্রে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে গফুর ও তার স্ত্রীকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে তথ্য পাওয়া গেছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (১ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট