1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

রাঙ্গাবালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩টি দল প্রদর্শনীতে অংশগ্রহণ করে। প্রতিটি দলে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক ছিলেন। অংশগ্রহণকারী দলগুলো বিজ্ঞানভিত্তিক প্রকল্প, উদ্যোক্তামূলক চিন্তা এবং বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।

প্রদর্শনীতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, পরিবেশবান্ধব উদ্যোগ, কৃষি ও শিক্ষাবিষয়ক প্রকল্প এবং সামাজিক সমস্যার সমাধানভিত্তিক নানা ধারণা স্থান পায়। বিচারকরা প্রকল্পগুলোর উদ্ভাবনী চিন্তা, বাস্তব প্রয়োগযোগ্যতা, উপস্থাপনা কৌশল এবং সম্ভাব্য প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে রাঙ্গাবালী ছালেহা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং তৃতীয় স্থান অর্জন করে ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়। বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (ইইএসএস)-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এটি প্রযুক্তিনির্ভর নতুন উদ্ভাবনে শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট