1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায়

বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের বরিশাল মেট্রোপলিটন আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করার পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা, ধোপাবাড়ির মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চিরুনি অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় ১১ জনকে আটক করা হয়। পরে তাদের পরিচয় ও কার্যক্রম যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা এবং মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগেরও প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে।

পুলিশ জানায়, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট