1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকাসহ আট বিভাগে ঝড়বৃষ্টির আভাস, ভ্যাপসা গরম অব্যাহত মুলাদীর ছয় ইউনিয়নে ৩ দিন ধরে নেই বিদ্যুৎ, ভোগান্তিতে লাখো মানুষ “মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে”: ভোলায় স্পিকার ভোলায় ঈদের দিন ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে বরিশালের বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড় বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী তজুমদ্দিনে অস্ত্র-গুলিসহ কুখ্যাত ডাকাত আটক ঈদের দিনে ঘরে মিলল ট্রলি চালকের ঝুলন্ত মরদেহ ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে বরিশাল সিটি করপোরেশনের বিশেষ উদ্যোগ আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় চিড়িয়াখানায় নেওয়ার উদ্যোগ

বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নবনির্বাচিত বিএনপি সরকার একটি ‘বিধ্বস্ত অর্থনীতিকে’ নতুন করে ঢেলে সাজানোর কাজ করছে। প্রধানমন্ত্রীের নেতৃত্বে সরকার দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ সরিকল মধ্যপাড়া দারুল জান্নাত নূর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “এবার এমন পরিস্থিতিতে আমরা ঈদুল আজহা উদ্‌যাপন করছি, যখন পুরো বিশ্ব একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘর্ষ ও নানা সংকট বিরাজ করছে। আজকের এই পবিত্র দিনে ধর্ম-বর্ণনির্বিশেষে সারা পৃথিবীতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হোক, সেই দোয়া করতে হবে।”

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ ও আত্মোৎসর্গের শিক্ষা বহন করে। মানুষের মধ্যে আত্মত্যাগ, সহমর্মিতা ও মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগের মানসিকতা গড়ে তুলতেই এ উৎসবের তাৎপর্য নিহিত।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, “ঈদের আনন্দঘন এই দিনে আমরা দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করি, যেন মহান আল্লাহ আমাদের সবাইকে ঐক্য, ত্যাগ ও সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ করেন। একই সঙ্গে তিনি আমাদের দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার শক্তি দান করেন।”

ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ সরিকল মধ্যপাড়া দারুল জান্নাত নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা মিলনায়তনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী।

সেখানে তিনি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। দেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধারের স্বার্থে সব ধর্ম, বর্ণ ও জাতিসত্তার মানুষের শান্তিতে বসবাস করা অত্যন্ত জরুরি।”

তথ্যমন্ত্রী অভিযোগ করেন, একটি মহল কৃত্রিমভাবে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অক্ষুণ্ন রাখতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে দায়িত্বশীল আচরণ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট