1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায়

সৌদির সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে ঈদ উদযাপন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ভোলার বিভিন্ন উপজেলার অন্তত ১০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন কয়েকটি দরবারের অনুসারীরা। বুধবার (২৭ মে) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রায় ১০ হাজার মানুষ এ ঈদ উদযাপনে অংশ নেন।

সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের পঞ্চায়েত বাড়ির দরগায়। সকাল পৌনে ৯টায় সেখানে জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া একই ইউনিয়নের মনিরাম গ্রামের মজনু মিয়া বাড়ির দরগায় সকাল সাড়ে ৭টায় আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার কয়েকটি গ্রামে সাতকানিয়া মির্জাখালী দরবার, সুরেস্বর দরবার শরীফ, মাইজভান্ডার, আটরশি ও দুদুমিয়া দরবারের অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করে আসছেন।

মুলাইপত্তন গ্রামের পঞ্চায়েত বাড়ির সুরেস্বর দরবারের প্রাক্তন খলিফার ছেলে মো. সুমন বলেন, “সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা ঈদের জামাত আদায় করেছি। এটি মূলত ভৌগোলিক কারণে হয়ে থাকে। কেউ যদি মনে করেন আমরা ভুলভাবে একদিন আগে রোজা ও ঈদ পালন করি, তাহলে সেটি সঠিক ধারণা নয়। নামাজ শেষে আমরা কোরবানি দেব।”

ঈদের নামাজ শেষে স্থানীয় বাসিন্দা মো. সিদ্দিক বলেন, “আমরা প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছি। আগে আমার দাদা পালন করেছেন, পরে বাবা করেছেন, এখন আমি করছি। আমার ছেলেরাও এই তরিকা অনুসরণ করছে।”

পঞ্চায়েত বাড়ির দরগার ঈদের জামাতের ইমাম মাওলানা রফিকুল ইসলাম রতন মিয়া বলেন, “দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে আমি এখানে ঈদের নামাজের ইমামতি করছি। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ববাসীর শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে।”

প্রসঙ্গত, বাংলাদেশে চাঁদ দেখার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে ঈদ উদযাপনের দিন নির্ধারণ করা হলেও দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকটি ধর্মীয় তরিকার অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ পালন করে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট