1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম এর আনারস মার্কার প্রচারণা ও গনসংযোগ করা হয়েছে

নুরুল ইসলাম (টুকু), খাগড়াছড়ি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

১৬ মে (বৃহস্পতিবার) ২০২৪ ইং খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম এর আনারস মার্কার প্রচারণা ও গনসংযোগ করা হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম এর ভাইবোনছড়া ইউনিয়নে আনারস মার্কার নির্বাচনী প্রচারণার উঠান বৈঠক, গনসংযোগ, পথসভা ও প্রচারনা করা হয়।ভাইবোনছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এ প্রচারনা করা হয়। এসময় আনারস মার্কার কর্মী সমর্থকসহ নানা পেশা ও বয়সের এবং বিভিন্ন সম্প্রদায়ের অসংখ্য জনগন উপস্থিত ছিলেন।

এসময় অনেক এ চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম বলেন, নির্বাচন করছি জনগনের সেবা করার জন্য। তিনি আরো বলেন জনবান্ধব খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ গঠনের পাশাপাশি সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটাতে সকল সম্প্রদায়ের জনকল্যাণে নিজেকে আত্ন নিয়োগ করতে চাই।
কথা দিয়ে নয় কাজ দিয়ে এবং নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে খাগড়াছড়ি সদর উপজেলাকে উন্নয়নের দিক দিয়ে সামনে এগিয়ে নেওয়ার কথা জানান এই চেয়ারম্যান প্রার্থী।
প্রচারনায় আরো উপস্থিত ছিলেন ভাইবোনছড়া এলাকার তাজুল ইসলাম, আব্দুল মোনাফ,সরাফত আলী বাদশা, মংসানু মারমা জাকির চৌধুরীসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট