1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখা সোমবার সন্ধ্যায় নবনিযুক্ত পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

১৭ মার্চ (সোমবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতি, পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে স্নেহাংশু সরকার কুট্টিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানটি জেলা শহরের একটি স্থানীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি গত ১৬ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হয়ে দায়িত্বভার গ্রহণের পর বিভিন্ন সামাজিক ও সরকারি পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ার হোসেন বাদল, সাধারণ সম্পাদক সৈয়দ আবদুর রাজ্জাক, সহ সভাপতি গোলাম মাওলা, মোখলেছুর রহমান ও হাবিবুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সৈয়দ আবদুর রাজ্জাক সমিতির গত কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন এবং প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে সমিতির সদস্যদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি অনুষ্ঠানে সিনিয়র সিটিজেনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও সমিতির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে সমিতির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট