1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

“দুর্যোগ প্রস্তুতি লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, দুর্যোগ মোকাবিলা মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে সেখানে দুর্যোগ মোকাবিলার মহড়া এবং জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও উন্নয়ন কর্মী সহ শিক্ষার্থী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার। এ সময় তিনি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জেলা ভোলা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তাই এসব দুর্যোগ মোকাবিলায় সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, জেলা যুব রেড ক্রিসেন্ট, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), ব্র্যাক, আভাস, সুশীলন, পিসিসি ও কোস্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

বক্তারা আরও বলেন, দুর্যোগ প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা গেলে ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলা আরও সহজ ও কার্যকর হবে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন এবং জরুরি উদ্ধার কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত পিপিইপিপিইইউ প্রকল্পের আওতায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, ইলিশা ও কাচিয়া ইউনিয়ন এবং চরফ্যাশন উপজেলার এওয়াজপুর, হাজারীগঞ্জ ও পটুয়াখারী ইউনিয়নসহ পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার চর মেন্তাজ ইউনিয়নে মোট ছয়টি ইউনিটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়। এসব অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, পিভিসি সদস্য, কারিগরি কর্মকর্তা, প্রকল্প সমন্বয়কারী এবং সহকারী কারিগরি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট