1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে সাবেক ইউপি চেয়ারম্যান রবিন হালদার হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৬ পটুয়াখালীতে শুরু হলো ষষ্ঠতম ‘নাইওর উৎসব’ হরিপুর সীমান্তে ১১ বাংলাদেশিকে পুশব্যাকের চেষ্টা প্রতিহত দুমকিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, চালক আটক পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর পৌরসভা নেতাদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ

নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান

এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কোচ পাড়া নামক স্থানে বসুন্ধরা গ্রুপের এগ্রিকালচার ফুড প্রোডাক্ট লিমিটেড ও টগি এগ্রো ফার্ম ফুড প্রোডাক্ট লিমিটেড  প্রজেক্ট পরিদর্শনে আসলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিলি সোবাহান। মঙ্গলবার দুপুর একটা ৪০ মিনিটে কোচপাড়া বসুন্ধরা নিজস্ব হেলিপ্যাডে অবতরণ করেন, এ সময় এমিলি সুবাহান কে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন নওগাঁ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পক্ষে  তার ছোট ভাই  নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল্লাহ সোনার, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক, কাউসার ইসলাম রতন, আরো উপস্থিত ছিলেন, সানভির বসুন্ধরা গ্রুপের এইচডিও রেদোয়ান উর রহমান, বসুন্ধরা গ্রুপের সিএফও অফিসার, মোঃ বিল্লাল হোসেন, এছাড়া উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের ডিভিশন সেল্স ম্যানেজার আব্দুল মান্নান, সাইড সুপারভাইজার শেখ রেজাউল করিম রুবেল,মার্কেটিং অফিসার মেহেদী হাসান, মোঃ আলামিন, নিয়ামতপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাজু এছাড়া উপস্থিত ছিলেন অত্র এলাকার রাজনৈতিক এবং নানান শ্রেণী পেশার মানুষ। এ সময় এমিলি সুবাহানের আগমনে অত্র এলাকার হাজার হাজার নারী পুরুষ তাকে একনজর দেখার জন্য ছুটে আসেন, এবং সবাই তার কাছে আবেদন করে বলেন আমাদের এলাকাটি অতি দরিদ্র এলাকা আমাদের এখানে তেমন কোন কোম্পানি না থাকার কারণে আমাদের এলাকার জনসাধারণ অতি দারিদ্র জীবনযাপন করে, বসুন্ধরা গ্রুপ আমাদের এলাকায় তাদের একটি প্রতিষ্ঠান করার চিন্তাভাবনা করেছে আমরা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই এমন মহৎ উদ্যোগ নেয়ার জন্য। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যেই বসুন্ধরা গ্রুপ এখানে তাদের কার্যক্রম চালু করবে এবং আমাদের এলাকার বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।সেই সাথে তারা আবেদন করেন এখানে বসুন্ধরা গ্রুপের একটি মানসম্মত স্কুল হলে অত্র এলাকার দরিদ্র ছাত্রছাত্রীরা  তাদের লেখাপড়া করার সুযোগ পাবে এ সময় এমিলি  সুবাহানের কাছে এলাকাবাসী তাদের দাবি উত্থাপন করেন, এবং স্বতঃস্ফূর্ত ভাবে এমিলি সুবাহানের সাথে সবাই ছবি তুলে আনন্দ প্রকাশ করেন এবং এমিলি সোবাহান অত্র এলাকা এবং বসুন্ধরা গ্রুপের এগ্রিকালচার ফুড প্রোডাক্ট লিমিটেড, ও টগি এগ্রো ফার্ম ফুড প্রোডাক্ট লিমিটেড এর প্রজেক্ট পায়ে হেঁটে পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট