1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

তারেক রহমান ঢাকা–১৭ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বগুড়া–৬ আসনের পাশাপাশি ঢাকা–১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নেবেন। একই সময়ে ঢাকা–১৭ আসন ছেড়ে ভোলা–১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা–১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন। দলের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। তারেক রহমানের ঢাকা–১৭ আসনে মনোনয়নপত্র গ্রহণের পর পার্থ সম্মান জানিয়ে ভোলা–১ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। ২০০৮ সালে ভোলা–১ আসন থেকে পার্থ বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বাবা, সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুও এ আসনের সংসদ সদস্য ছিলেন।

এর পাশাপাশি তারেক রহমানের বগুড়া–৬ আসন থেকে মনোনয়নপত্রও আগে থেকেই সংগ্রহ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসন—বগুড়া–৭, ফেনী–১ ও দিনাজপুর–৩—থেকেও নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট