1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ৬৬৮ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

শামা ওবায়েদ দাবি করলেন বিএনপি আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

বিএনপি আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী দাবি শামা ওবায়েদের
বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, বর্তমানে বিএনপি আওয়ামী লীগের চেয়ে আরও শক্তিশালী। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, “আমি মনে করি বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগের চেয়ে বেশি শক্তিশালী। তা না হলে এতো নির্যাতন-নিপীড়নের মধ্যেও কাশিয়ানিতে সম্মেলন করতে পারত না।”
তিনি আরও বলেন, “গোপালগঞ্জের মাটিতে ধানের শীষের ঝান্ডা অনেক আগেই উড়িয়েছেন। আবারও নতুন নেতৃত্বের মাধ্যমে গোপালগঞ্জের আনাচে-কানাচে বিএনপির নাম আরও ছড়িয়ে দেবেন।”
শামা ওবায়েদ আরও অভিযোগ করেন, গত সাধারণ নির্বাচনে তারা গোপালগঞ্জসহ বেশির ভাগ এলাকাতেই ভোট কেটেছে। প্রকৃতপক্ষে ১০ ভাগও ভোট পাননি আওয়ামী লীগ।
তিনি বলেন, সরকার দুর্নীতি ও পাচারের মাধ্যমে দেশের অর্থ বিদেশে নিয়ে গিয়েছে। বর্তমান সরকার জনগণের ভোটাধিকারও কেড়ে নিয়েছে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সেলিমুজ্জামান সেলিম। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট