1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

মির্জাগঞ্জে কলেজছাত্র সিয়াম হত্যায় দুই প্রধান আসামি গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে কলেজছাত্র সাইমন ইসলাম সিয়াম (১৭) হত্যাকাণ্ডের মাত্র ১২ ঘণ্টার মধ্যে মামলার দুই প্রধান আসামিকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী সরকারি কলেজ সংলগ্ন বালুর মাঠে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় ঢাকার রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সাইমন ইসলাম সিয়ামকে।

মামলার এজাহার থেকে জানা যায়, সিয়াম গত ১৮ ডিসেম্বর ঢাকা থেকে পটুয়াখালীর মাদারবুনিয়ায় তার নানাবাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে তিনি খালাতো ভাই আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশের বালুর মাঠে ঘুরতে যান। সেখানে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা লাঠি দিয়ে সিয়ামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরা নিজেদের মোটরসাইকেলে করে সিয়ামকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। বিকেল ৩টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিয়ামকে রক্ষা করতে গিয়ে তার খালাতো ভাই আব্দুল্লাহ আল মামুনও গুরুতর আহত হন। তিনি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একই রাতে মির্জাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর র‍্যাব-৮, বরিশাল ছায়া তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র‍্যাব-৮ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি মো. রাইয়ান (পিতা: আব্দুস সালাম, সাং: উত্তর সুবিদখালী) এবং ২ নম্বর আসামি মো. রাশেদ (পিতা: মো. রফিকুল ইসলাম পিন্টু, সাং: ডিবুয়াপুর)-কে গ্রেপ্তার করা হয়। উভয়ের বাড়ি মির্জাগঞ্জ থানা এলাকায়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এক ব্রিফিংয়ে র‍্যাব-৮ বরিশালের কমান্ডিং অফিসার কমান্ডার মোহাম্মদ শাহাদাত হোসেইন বলেন, জনগণের জানমাল রক্ষা ও সন্ত্রাস দমনে র‍্যাব সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের নৃশংস অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট