1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কিশোর নিহত, একজন গুরুতর আহত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় সিয়াম (২০) নামে এক কিশোর নিহত হয়েছেন এবং আরেক কিশোর গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সুবিদখালী সরকারি কলেজের পেছনে এ ঘটনা ঘটে।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় এক কিশোর নিহত হয়েছেন। নিহতের নাম সিয়াম (২০)। তিনি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘোপখালী গ্রামের বাসেত তালুকদার (জুয়েল)-এর ছেলে।

একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আবদুল্লাহ (১৭), যিনি বাদল মাস্টারের ছেলে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম সাধারণত ঢাকায় বসবাস করতেন। গত ১৮ ডিসেম্বর তিনি সুবিদখালীতে খালার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তিনি তার খালাতো ভাই আবদুল্লাহর সঙ্গে খালার বাড়ি থেকে বের হন। দুপুর ৩টা থেকে ৪টার মধ্যে সুবিদখালী সরকারি কলেজের পেছনের এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন তারা।

ঘটনায় জড়িতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে গেছে বলে জানা গেছে। মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং রহস্য উদঘাটনে কাজ করছে।

এ ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট