1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

কলাপাড়া-কুয়াকাটা সড়কে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষার্থী মো. সাইফুল (১৭) নিহত হয়েছেন।

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মোস্তফাপুর অটোবীচ রাইসমিল সংলগ্ন এলাকায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুলের বাড়ি কলাপাড়া উপজেলার মজিদবাড়িয়া গ্রামে। তার বাবার নাম জাকির হোসেন। তিনি নাওভাঙা কামিল মাদ্রাসার দাখিল শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, সাইফুল পাখিমারা বাজারে কোচিং সেন্টারের ক্লাস শেষ করে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুয়াকাটা থেকে ঢাকাগামী একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট