1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

পটুয়াখালীতে ভারতীয় মদ ও অবৈধ ট্রলিং বোটসহ ১১ জেলে আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় রামনাবাদ নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ভারতীয় হুইস্কি ও জালসহ ১১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত ১৮ ডিসেম্বরের এ অভিযানে জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১০ লাখ টাকা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন আন্দারমানিকের সদস্যরা কলাপাড়া থানাধীন রামনাবাদ নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, একটি ইঞ্জিন ও একটি ট্রলার জব্দ করা হয়।

পরবর্তীতে ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে ৭২ হাজার টাকা মূল্যের ২৪ বোতল ভারতীয় হুইস্কি, ৯ লাখ ২৬ হাজার টাকা মূল্যের অবৈধ জাল এবং অন্যান্য ট্রলিং সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ১১ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত সকল আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, মৎস্য সম্পদ রক্ষা এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট