1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

কক্সবাজার কৃষক হত্যা মামলার পলাতক প্রধান আসামি পটুয়াখালীতে গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

কক্সবাজারে ধানের ক্ষেতে ছাগল প্রবেশ নিয়ে বিরোধের জেরে এক কৃষককে গুলি করে হত্যার মামলার পলাতক প্রধান আসামি আব্দুল করিম (৩৫) কে পটুয়াখালীতে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের সিপিসি-১ ইউনিট এবং র‌্যাব-১৫ কক্সবাজারের একটি বিশেষ অভিযানিক দল যৌথভাবে পটুয়াখালী সদর উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে আব্দুল করিমকে গ্রেফতার করে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার রাশেদ ঘটনার বিস্তারিত জানান। তিনি বলেন, গত ৩০ নভেম্বর বিকেলে কক্সবাজারের ছনখোলা উত্তর নয়াপাড়া এলাকায় ধানের ক্ষেতে ছাগল প্রবেশ নিয়ে বিবাদ তৈরি হয়। উক্ত বিবাদের জেরে আব্দুল করিম এক কৃষককে গুলি করে হত্যা করে। নিহত কৃষকের স্ত্রী এই ঘটনায় থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামি আব্দুল করিম পলাতক ছিল।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, আব্দুল করিমের বিরুদ্ধে এই মামলাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আইনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পটুয়াখালী সদর থানার হাতে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আদালতে উপস্থাপনের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে। র‌্যাবের পক্ষ থেকে অপরাধ দমনে এ ধরনের যৌথ ও তৎপর অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট