1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

মৌলভীবাজারে বেগম রোকেয়া দিবসে অদম্য নারী পুরস্কৃত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বেগম রোকেয়া দিবসে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষযক অধিদপ্তর এর উপ-পরিচালক শায়েদা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন, শ্রীমঙ্গল সরকারী কলেজের (সাবেক) অধ্যক্ষ সৈয়দ মো: মহসিন, মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের উপ-পরিচালক প্রনয় কান্তি দত্ত প্রমুখ।

জেলা পর্যায়ে অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। জেলা পর্যায়ে অদম্য নারী সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের আলী বস্তিবাসী সায়রা বেগম, সুফিয়া রহমান, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন গ্রামের আমিনা বেগম, সফল জননী নারী বড়লেখা উপজেলার শাহবাজপুর সায়পুর গ্রামের হাজেরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করা নারী বড়লেখা উপজেলার কাঠালতলী মাখবঘুল গ্রামের আয়শা আক্তার মুক্তা।
নারীদের সামনের দিকে এগিয়ে আসা সামাজিক ভাবে ভালো লক্ষণ যা দেশ ও জাতির জন্য আশাজনক বার্তা বহন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট