1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

 ভোলায় কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে ১০ হাজার প্রান্তিক খামারির ৭ দিনের আল্টিমেটাম

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

ভোলা জেলায় কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিং ব্যবসা বন্ধ করার দাবিতে বুধবার (৩ ডিসেম্বর) বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজার সংলগ্ন কাজী ফার্ম ভোলা ব্যাঞ্চ অফিসের সামনে প্রান্তিক খামারী রক্ষা পরিষদের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা কাজী ফার্মসের ব্যবস্থাপনায় ৭ কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার সকালে প্রান্তিক খামারী রক্ষা পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পরিষদের নেতৃবৃন্দ জানান, কাজী ফার্মস কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে প্রান্তিক খামারিদের জিম্মি করে দাদন ব্যবসা চালাচ্ছে। তারা দাবি করেন, ভোলা একটি নদীবেষ্টিত দ্বীপ জেলা যেখানে সড়কপথে যোগাযোগের অভাব রয়েছে। জেলাটিতে প্রায় ২০ লক্ষ জনগণের বসবাস এবং প্রায় ১০ হাজার প্রান্তিক পোল্ট্রি খামারি রয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক মো. ইসমাইল গোলদার, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল অহসান, আব্দুর কাদের বিপ্লব, মো. হারুন, মো. সিরাজ, মো. সুমন, মো. কালু খলিফা, মো. হেলাল খান প্রমুখ। তারা বলেন, “কাজী ফার্মস তাদের কন্ট্রাক্ট খামারিদের খুব কম দামে বাচ্চা ও ফিড সরবরাহ করে, যার ফলে তারা অসমঞ্জস্য দরে মুরগি বিক্রয় করতে পারছে। এতে স্থানীয় প্রান্তিক খামারিরা লোকসানের মুখে পড়ছেন এবং অনেকের ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে।”

আন্দোলনকারীরা জানান, তারা চান কাজী ফার্মস ভোলায় কন্ট্রাক্ট ফার্মিং বন্ধ করে স্থানীয় খামারিদের বাচ্চা ও ফিড সরবরাহ করুক যাতে তারা সঠিক উৎপাদন করে ন্যায্য মূল্য পেতে পারেন। তারা বলেন, “আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা জীবন-জীবিকার জন্য লড়াই করছি। আমরা আশা করি কাজী ফার্মস আমাদের দাবি বিবেচনা করবে।”

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা কাজী ফার্মের ভোলা ব্যাঞ্চের ইনচার্জ সালাউদ্দিন পলাশের মাধ্যমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা আগামী ৭ কর্মদিবসের মধ্যে ভোলায় কন্ট্রাক্ট ফার্মিং বন্ধ করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

প্রান্তিক খামারী রক্ষা পরিষদ জানায়, কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিং ব্যবসা স্থানীয় খামারিদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং হাজার হাজার পরিবার বেকারত্ব ও দারিদ্র্যের মুখে পড়ছে। পরিষদ সরকারের কাছেও এ বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট