1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পটুয়াখালীতে পচা খাবার বিক্রির দায়ে ফাস্টফুড রেস্তোরাঁ সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা কুয়াকাটায় ৯৯ পিস ইয়াবা ও ৫৩ হাজার টাকা উদ্ধার, আটক ২ বাউফলে অবৈধ বালু উত্তোলন: ইউপি চেয়ারম্যানের ভাইয়ের জেল-জরিমানা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আটক জামায়াত নেতা থানায় হস্তান্তরের পর মুক্ত; ওসির দাবি, ‘আসামি পাইনি’ ভোলার বিসিক শিল্প নগরীতে ব্যবসায়ীকে আটকে নির্যাতন ও সাদা চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ বাউফলে সাবেক ইউপি চেয়ারম্যান রবিন হালদার হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৬

দুমকিতে রহস্যজনকভাবে বৃদ্ধের মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী ফেরিঘাটের দক্ষিণ পাশে হোগল পাতাবন থেকে মো. জয়নাল ফরাজী (৭০) নামে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, মৃত জয়নাল ফরাজী প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে যান। দুপুরে খাবার খেতে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার এলাকার কাছে পাতাবনে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাসান মাহমুদ খোকন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, “স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশটি হোগল পাতার বনের ভেতরে পড়ে ছিল। তুলে দেখার পর ঘাড় ও পায়ে আঘাতের চিহ্ন চোখে পড়ে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।”

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ বিষয়ে বলেন, “লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে ঘটনার প্রকৃতি নির্ধারণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবারের সদস্যরা জানান, জয়নাল ফরাজী এলাকার একজন সম্মানিত বৃদ্ধ ছিলেন এবং স্বাস্থ্যগত কোনো সমস্যায় ভুগছিলেন না। তার রহস্যজনক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাহত।

স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত ত্বরান্বিত করেছেন বলে জানা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হবে বলেও জানানো হয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট