1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি

বড়লেখায় র‌্যাব-৯ এর অভিযানে ৯১৪৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখায় র‌্যাব-৯, সিপিসি-২ এর অভিযানে ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল এলাকার একটি বাড়িতে র‌্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দেলোয়ারকে আটক করা হয়। পরে তার দেখানো মতে একটি পলিথিন ব্যাগের ভেতর ৪৬টি বায়ুরোধী প্যাকেটে রাখা মোট ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দেলোয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তিনি সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট