1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ মনপুরায় স্লুইস গেটের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মির্জাগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপি নেতা বাদশা হাওলাদারের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শতাধিক স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী অংশ নেওয়া এই অনুষ্ঠানে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভোয়াং বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন গাজী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্বাস হাওলাদার, ইউনিয়ন যুবদলের নেতা মো. মেহেদী হাসান মিলন এবং বাদশা হাওলাদারের ড্রাইভার যুবদল নেতা মো. খোকন হাওলাদারসহ অনেকে বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় বক্তারা জানান, গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর একটি কর্মসূচি থেকে ফেরার পথে সুলতানাবাদ এলাকার একটি চায়ের দোকানে বিশ্রাম নেওয়ার সময় বাদশা হাওলাদারের ওপর হামলা চালানো হয়। মিরাজ হোসেন ধারালো অস্ত্র দিয়ে বাদশা হাওলাদারের ঘাড়ে আঘাত করে এবং তার সহযোগী সুমন ও সোহেল লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করে। এতে বাদশা হাওলাদার গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, ঘটনার পর থানা পুলিশকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. নজরুল ইসলাম প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ঘটনাটি আমাদের জানা আছে। মামলা দায়ের হলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান যে, পুলিশ ঘটনার বিষয়ে সচেতন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট