1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পটুয়াখালীতে পচা খাবার বিক্রির দায়ে ফাস্টফুড রেস্তোরাঁ সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা কুয়াকাটায় ৯৯ পিস ইয়াবা ও ৫৩ হাজার টাকা উদ্ধার, আটক ২ বাউফলে অবৈধ বালু উত্তোলন: ইউপি চেয়ারম্যানের ভাইয়ের জেল-জরিমানা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আটক জামায়াত নেতা থানায় হস্তান্তরের পর মুক্ত; ওসির দাবি, ‘আসামি পাইনি’ ভোলার বিসিক শিল্প নগরীতে ব্যবসায়ীকে আটকে নির্যাতন ও সাদা চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ বাউফলে সাবেক ইউপি চেয়ারম্যান রবিন হালদার হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৬

পটুয়াখালীর দুমকিতে ‘ফেমাস ব্রিক্স’ অবৈধ ইটভাটা সম্পূর্ণ উচ্ছেদ করল প্রশাসন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলার লোহালিয়া নদীতীরের সন্তোষদি এলাকায় অবস্থিত ‘ফেমাস ব্রিক্স’ নামের অবৈধ ইটভাটা রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সম্পূর্ণরূপে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খাস জমি ও কৃষিজমিতে নির্মিত চুল্লি, চিমনি এবং অন্যান্য স্থাপনাসহ সমগ্র ভাটা ধ্বংস করে দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত দুপুর ২টার দিকে অভিযান শুরু করে। পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহায়তা করে। স্ক্যাভেটর মেশিন দ্বারা ইটভাটার সমস্ত স্থাপনা ভেঙে ফেলা হয়। ফায়ার সার্ভিসের দল পানি ছিটিয়ে কাঁচা ইটগুলো নষ্ট করে দেয়।

প্রশাসন জানায়, উক্ত ইটভাটাটি খাস জমি ও ফসলি জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছিল এবং পরিবেশ বিধিমালা মেনে চলা হত না। গত বছর একই ইটভাটায় অভিযান চালাতে গেলে ভাটার মালিক ও শ্রমিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়ের নেতৃত্বাধীন টিমের ওপর হামলা চালায়। ইট নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও স্ক্যাভেটর চালককে মারধরের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযান স্থগিত করতে হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আংশিক উচ্ছেদের পরও ভাটা মালিকরা পুনরায় অবৈধভাবে ভাটা চালু করে ইট উৎপাদন ও বিক্রি অব্যাহত রাখে। বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসন এবার পুরো ইটভাটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়।

প্রশাসন বলেছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। কৃষিজমির অপব্যবহার ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট