1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ভোলার বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন ২০২৫’ উদযাপন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
“Just Transition – Justice Based Transition”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হয়েছে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন ২০২৫’। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং দ্য এম্বাসি অব সুইডেন-এর অর্থায়নে সিআরইএ (CREA) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার (১৪ নভেম্বর) বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের চরগঙ্গাপুর তেতুলিয়া নদীর পাড়ে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। জলবায়ু-ঝুঁকিপূর্ণ এই অঞ্চলে সকাল থেকেই ভিড় করেন স্থানীয় নারী-পুরুষ, যুবসমাজ, কিশোর-কিশোরী, কমিউনিটি নেতৃত্ব, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আলোচনা সভা, র্যালি ও মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নদীভাঙন প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং ন্যায়ভিত্তিক রূপান্তরের দাবি জানান।
কর্মসূচিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও নেতৃত্ব নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
তাদের মতে, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে ন্যায়ভিত্তিক রূপান্তর এখন সময়ের দাবি। স্থানীয়ভাবে সচেতনতা ও প্রস্তুতি না বাড়ালে ভবিষ্যতে নদীভাঙন, লবণাক্ততা ও চরম আবহাওয়ার ঝুঁকি আরও বাড়বে। দিনব্যাপী কর্মসূচি শেষে তারা কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট