1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

মনপুরার মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ মাছ ধরার ফাঁদ ‘চাই’ ও মটকা জব্দ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে পাঙ্গাশ মাছের পোনা ধরার নিষিদ্ধ চাই ও মটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে চারটি চাই ও মটকা উদ্ধার করে ধ্বংস করা হয়।

অভিযানটি মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের উত্তর মাথা ও সোনার চর এলাকার মেঘনা নদীতে পরিচালিত হয়। অভিযানে জব্দকৃত চারটি চাই ও মটকা রামনেয়াজ বাজারের পূর্ব পাশে বেতুয়া স্লুইজ ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহর নেতৃত্বে তজুমদ্দিন ও মনপুরা উপজেলা মৎস্য অফিস এবং কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পাঙ্গাশ মাছের পোনা ধরার জন্য ব্যবহৃত নিষিদ্ধ চাই ও মটকা জব্দ করে পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ধরনের নিষিদ্ধ ফাঁদ ব্যবহার করে ছোট মাছ ও পোনা ধরা হলে নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট