1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলায় চরফ্যাশনে সন্ত্রাসী হামলায় এক পরিবারের ৫ জন গুরুতর আহত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলা চর কলমি ইউনিয়নের চরমায়া স্লুইজ বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ফজলু বাহিনীর হামলায় হামিদ মুন্সিসহ তার পরিবারের ৫জন গুরুতর আহত হয়েছে। শনিবার ৮ নভেম্বর বিকেলে ওই এলাকায় এমন নারকীয় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

স্থানিয় ও ভূক্তভোগী সূত্রে জানাযায়, চর কলমি ইউনিয়নের চরমায়া স্লুইজ বাজার (মঘভাসন) এলাকার মৃত রুস্তম মুন্সির ছেলে হামিদ মুন্সির ভাতিজা জেহাদ প্রতিবেশী ফজলের ছেলে পিটারকে দিয়ে ৫০ টাকা কন্টাকে তাদের বাগানের সুপারি পাড়ানোর কথা পাকা করে। পরে পিটার মাত্র ১টি গাছের সুপারি পেরেই ৫০ টাকা দাবী করে। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির হয়। পরে অাওয়ামী লীগ করার অযুহাত তুলে গায়ে পরে ঝগড়ার সৃস্টি করতে হামিদের পরিবারকে নানাভাবে বাজে ভাষায় গাল-মন্দ শুরু করে পিটারের পরিবার।
পরে ঘটনাটি সমাধানে হামিদ মুন্সি স্থানীয় বিএনপি নেতা আলমগীর মাতব্বরের দারস্থ হন। তাতে আলমগীর মাতব্বর বিষয়টি সমাধানে আসস্থ করে উভয় পক্ষকে স্লুইজ বাজারে বসতে বলেন। এই সুযোগে হামিদ মুন্সির বিপক্ষদল ওই এলাকার জাহাঙ্গির সওদাগারের ছেলে ফজলুর নেতৃত্বে আলতু বেপারির ছেলে ফজল,আলমগীর, মফিজ, ফারুক,আমির সরদার, কেরামত সহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী দল পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে একে অপরের সাথে যোগাযোগে হামিদ মুন্সি,মজিবল,জসিম ও জেহাদেরসহ পরিবারের অনেকের উপর চাপাতি, বগি দা ও লাঠি দ্বারা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে বলে জানান তারা। পরে আহতদের দেখতে যান চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট