1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

বাউফলে মহিষ খামারিদের তিন দিনব্যাপী প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে আধুনিক প্রযুক্তিনির্ভর মহিষ পালন, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বিএলআরআই’র ঢাকা মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে ৫০ জন খামারি অংশ নেন। রবিবার (৯ নভেম্বর) তাদের হাতে সনদ ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

গত ৬ নভেম্বর উদ্বোধন হওয়া প্রশিক্ষণ শনিবার (৮ নভেম্বর) শেষ হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় এটি বাস্তবায়িত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রকল্প পরিচালক ড. মো. আসাদুল আলম, বিএলআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম এবং প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব।

প্রশিক্ষণে খামারিরা লাভজনক মহিষ পালন, উন্নত জাত নির্বাচন, প্রজনন ব্যবস্থাপনা, দুধালো মহিষের পুষ্টি, সুষম খাদ্য প্রণয়ন, সাইলেজ ও ইউএমএস তৈরি, গর্ভবতী ও দুগ্ধবতী মহিষের স্বাস্থ্যসেবা, টিকা ও কৃমিনাশক ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

বাউফল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আবু রায়হান বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর মহিষ পালনের বাস্তব ধারণা পেয়ে ৫০ জন খামারি উপকৃত হয়েছেন। এটি তাদের আয় বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে।”

প্রশিক্ষণপ্রাপ্ত খামারিরা মহিষের রোগ প্রতিরোধে নিয়মিত টিকা নিশ্চিতকরণ এবং উন্নত জাতের বীজ সরবরাহ বাড়ানোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট