1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দশমিনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সহায়তায় ৪৯৬ গ্রাম গাঁজাসহ যুবক আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. খবির হোসেনের সন্দেহ ও স্থানীয়দের সহায়তায় ৪৯৬ গ্রাম গাঁজাসহ সোহাগ প্যাদা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে দশমিনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

আটক সোহাগ প্যাদা গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম প্যাদার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. খবির হোসেন দশমিনা বাজারে নিজ প্রতিষ্ঠানে যাওয়ার পথে বেতাগী-সানকিপুর ইউনিয়নের পাগলার মোড় এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে কথা বলতে দেখেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়দের নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তল্লাশি করে সোহাগের কাছ থেকে ৪৯৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়।

পরে খবর পেয়ে দশমিনা থানার এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সোহাগকে গাঁজাসহ আটক করেন।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. খবির হোসেন বলেন, “দুই অপরিচিত লোকের আচরণে সন্দেহ হলে স্থানীয়দের সঙ্গে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। তল্লাশি করে সোহাগের কাছে গাঁজা পাই। এরপর তাকে থানায় সোপর্দ করি।”

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, “স্থানীয়দের সহায়তায় সোহাগ প্যাদা নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট