1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে ৫০ কেজি জাটকা জব্দ, এক ব্যক্তি দণ্ডিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কুয়াকাটায় নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সমুদ্র উপকূলজুড়ে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। অভিযানে অংশ নেন কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

অভিযান চলাকালে নিষিদ্ধ জাটকা পরিবহনের দায়ে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

জব্দ করা ৫০ কেজি জাটকা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন,

“জাটকা সংরক্ষণ আমাদের জাতীয় দায়িত্ব। দেশের ইলিশ সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচের ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫(১) ধারায় এই অপরাধে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

নৌ পুলিশ জানিয়েছে, জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট