1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ভোলায় বিএনপি ও বিজেপি—দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

ভোলায় বিএনপি ও বিজেপি—দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

আজ বেলা ১১টার দিকে বিএনপির মহাজনপট্টি জেলা কার্যালয়ের সামনে এবং বিজেপির নতুন বাজারস্থ জেলা কার্যালয়ের সামনে পৃথকভাবে সমাবেশের আয়োজন করে।

সমাবেশ শেষে বেলা ১২টার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে নতুন বাজার পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছালে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া–পাল্টা ধাওয়া।

পথিমধ্যে পুলিশ বিএনপি নেতাকর্মীদের মিছিলে ব্যারিকেড দিলে তারা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে প্রবেশ করে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল এবং বিজেপি অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

সংঘর্ষে পুলিশের  উপপরিদর্শক, সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ী করছে। এ বিষয়ে বিএনপির ভোলা জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি থমথমে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট