1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘রেইজ’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উদ্যোগে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ (গুরু-শিষ্য) নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই)-এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপপরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী মো. জাহিদুর রহমান, জেইউটিটিআই-এর অধ্যক্ষ সাধন কুমার পাল এবং প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই জিন্নাহ।

এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর এরিয়া ইনচার্জ শিল্পী পাল, শাখা ইনচার্জ মনি মুক্তা, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার ও পঙ্কজ কুমার সরকার।

সভায় বক্তারা অংশগ্রহণকারীদের প্রকল্প-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট