1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

পটুয়াখালী-৩ ও ৪ আসনে বিএনপির সবুজ সংকেত, নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত দুই নেতা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–কুয়াকাটা) আসনে বিএনপির প্রার্থী চূড়ান্তের বিষয়ে হাইকমান্ডের সবুজ সংকেত পেয়েছেন দুই আলোচিত নেতা। এতে দুই আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় যাচাই-বাছাই কমিটির একাধিক বৈঠকে প্রার্থীদের যোগ্যতা ও তৃণমূল মূল্যায়ন বিবেচনা করে আগের প্রার্থীদের নাম অনুমোদনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। ফলে দীর্ঘদিন রাজনৈতিক অনিশ্চয়তায় থাকা পটুয়াখালী-৩ আসনের কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুন এবং পটুয়াখালী-৪ আসনের কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন এখন কার্যত প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, মনোনয়ন চূড়ান্তের ইঙ্গিত পাওয়ার পর থেকেই দুই নেতাই কর্মী–সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠক শুরু করেছেন। এলাকায় নির্বাচনী তৎপরতা, প্রচারণা প্রস্তুতি ও ভোটার যোগাযোগও ধীরে ধীরে সক্রিয় হচ্ছে।

এক স্থানীয় নেতা বলেন, “দীর্ঘদিন পর কেন্দ্র থেকে স্পষ্ট দিকনির্দেশনা আসায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। সবাই নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।”

এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, “জেলার চারটি আসনেই বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আমরা কাজ করছি। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, নেতাকর্মীরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

দলীয় আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও বিএনপির অভ্যন্তরীণ সূত্র বলছে—নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট