1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

 পটুয়াখালীতে জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি—ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী শহরের হাসপাতালের দুর্নীতি, ভেঙে পড়া ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকটসহ দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে সদর রোডের মল্লিকা রেস্তোরার অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ান লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে নাহিয়ান অভিযোগ করেন, “পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল দুর্নীতি, অব্যবস্থাপনা এবং একটি অদৃশ্য সিন্ডিকেটের কবলে জিম্মি হয়ে পড়েছে।” তিনি আরও বলেন, “১৫ নভেম্বরের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে ১৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর (ডিজি অফিস) ঘেরাও এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহরের ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়েছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং মশার উপদ্রব বাড়ছে। বক্তারা অভিযোগ করেন, খালগুলো দখল ও ভরাটের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাঁরা দ্রুত খাল পুনঃখনন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু এবং নিয়মিত মশক নিধন কার্যক্রমের দাবি জানান।

এছাড়া পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থার পুরনো পাইপলাইনগুলোর কারণে শহরবাসী মারাত্মক পানির সংকটে ভুগছেন বলে অভিযোগ করা হয়। বক্তারা দ্রুত পাইপলাইন সংস্কার ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়—ঝাউতলা এলাকায় একটি আধুনিক মসজিদ নির্মাণ, শহরের প্রধান প্রবেশপথ বাসস্ট্যান্ড সড়কের দ্রুত সংস্কার, চৌরাস্তা থেকে পায়রাকুঞ্জ পর্যন্ত সড়ককে ফোর লেনে উন্নীত করা, বিসিক শিল্পনগরীর স্লুইসগেট ও কালভার্ট মেরামত, মতুয়া সম্প্রদায়ের মন্দির নির্মাণে প্রশাসনিক সহায়তা, এবং ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়কের ৬ লেন প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা।

সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বশার, নির্বাহী সদস্য সাইদুর রহমান খান পাবেল, দপ্তর সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের চেয়ারম্যান নাহিয়ান বলেন, “আমরা সরকারের কাছে মানবিক ও প্রশাসনিক বিবেচনায় এসব দাবির দ্রুত বাস্তবায়ন চাই। আগামী ৩০ নভেম্বরের মধ্যে কার্যকর উদ্যোগ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট