1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

বোরহানউদ্দিনে র‌্যাবের হাতে গ্রেপ্তার ‘জিনের বাদশা’ জাহাঙ্গীর মাঝি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

জিনের বাদশা সেজে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার প্রতারণার অভিযোগে মো. জাহাঙ্গীর মাঝি (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাটবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর মাঝি ভোলার লালমোহন উপজেলার চর কালাইদাস গ্রামের মৃত আজগর মাঝির ছেলে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘জিনের বাদশা’ পরিচয়ে মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে।

র‌্যাব-৮-এর ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, জাহাঙ্গীর মাঝি ও মোহাম্মদ কামাল উদ্দিন মীরসহ কয়েকজন মিলে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে ‘জিনের মাধ্যমে সমস্যা সমাধান’ করার প্রলোভন দেখাতেন। তাঁদের দেওয়া নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নেওয়া হতো।

সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দিদারুল আলম (৪০) নামের এক ব্যক্তি অনলাইনে তাঁদের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। ব্যক্তিগত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে প্রতারকরা তাঁর কাছ থেকে গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিকাশে মোট ৫৩ লাখ ৫ হাজার টাকা নেন। পরে প্রতারণা বুঝতে পেরে দিদারুল আলম আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বলেন, “মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বর কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট