1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

সাচরায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বিষয়ক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) সাচরা (দরুর বাজার) শাখা কার্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান উজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ এলাহী মো. আল আমিন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আখতারুল ইসলাম, জিজেইউএস এরিয়া ইনচার্জ প্রিয় লাল মণ্ডল, সভাটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. বাবুল আখতার, এসময় প্রকল্প কর্মকর্তা ইরিন ইশরাত এবং এডমিন ও অ্যাকাউন্টস অফিসার মো. জাফর উল্লাহ সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থীত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী ও পুরুষ উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনায় বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সরকার ঘোষিত একটি মানবিক উদ্যোগ, যা প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করছে। এই কর্মসূচি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ ও মতামত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শ সংগ্রহের মাধ্যমে এই কর্মসূচিকে আরও স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করা সম্ভব।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সুইডেন সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (CREA)’ প্রকল্পের অংশ হিসেবে এ পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট