1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ভোলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
“শিক্ষাই একমাত্র নারী ক্ষমতায়নের প্রধান হাতিয়ার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা।
রবিবার (২৬ অক্টোবর) সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে তাদের হলরুমে সমৃদ্ধি কর্মসূচির আওতায় “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. হুমায়ুন কবীর। প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শাকিল আহমেদ। বিচারকের দায়িত্বে ছিলেন উপপরিচালক অরুণ কুমার সিংহ, টেকনিক্যাল অফিসার ডা. সাথি আক্তার এবং টেকনিক্যাল অফিসার মিঠুন মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বিতর্কে বিজয়ী হয় ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জবা আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
এই ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে নেতৃত্ব, যুক্তি প্রকাশ এবং সমাজ পরিবর্তনের ইতিবাচক চিন্তাধারায় উদ্বুদ্ধ করবে— যা ভবিষ্যতে একটি সচেতন ও অগ্রসর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট