1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

চরফ্যাশনে চোর চক্রের তিন সদস্য গ্রেফতার, চুরি মালামাল উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলায় পেশাদার চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে চরফ্যাশন থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন মো. মাকসুদ (৩০), মো. রাকিব (২৭) এবং মো. সুজন (২৭)। মাকসুদ রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর (লালু মিয়া)-এর ছেলে। রাকিব একই ওয়ার্ডের এরশাদ হাওলাদারের ছেলে। অপর আসামি সুজন লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, বাদী মাহফুজুর রহমান চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকেন। গত ১ অক্টোবর তিনি শ্বশুরবাড়ি দক্ষিণ আইচায় যান। সুযোগ বুঝে চোরেরা তার বাসায় প্রবেশ করে ৩টি স্বর্ণের চেইন, ১৭টি স্বর্ণের আংটি, ৪ জোড়া কানের দুল, একটি হাতঘড়ি, বিভিন্ন কসমেটিকস সামগ্রী এবং একটি সিঙ্গার টেলিভিশন চুরি করে নিয়ে যায়।

পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পলাতক আসামি মো. ইলিয়াছের বাড়ি থেকে চুরি হওয়া টেলিভিশন উদ্ধার করা হয়। এছাড়া, মাকসুদের কাছ থেকে কসমেটিকস, রাকিব ও মাকসুদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং সুজনের কাছ থেকে ঘর ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান প্রেস ব্রিফিংয়ে বলেন, “এই চোর চক্র উপজেলায় একাধিক চুরির ঘটনায় জড়িত ছিল। গ্রেফতারের মাধ্যমে স্থানীয়রা নিরাপদ অনুভব করবেন। তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত।”

এই গ্রেফতার স্থানীয় পর্যায়ে চোরাচুরির ঘটনা নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে। পুলিশ জনগণকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলে অবহিত করার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট