1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

৪টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মির্জা ফখরুলের বৈঠক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলার ৪টি আসনের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার বিকেলে দলের চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে আলাদাভাবে চার জেলার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতবিনিময় সভায় দলের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগ্ৰই একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে। ঢাকা ছাড়া সব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে এমন বার্তা দেয়া হয়েছে।

মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের ৪টি আসনের মনোনয়ন প্রত্যাশীরা হলেন:

বড়লেখা-জুড়ী; মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিটু, সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিষ্টার আদিবা রহমান চৌধুরী, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

কুলাউড়া–মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এড.আবেদ রাজা।

মৌলভীবাজার সদর-রাজনগর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো: ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান, চেয়ারপার্সনের উপদেষ্টা মো: মাহিদুর রহমান (যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালে যোগাযোগ করেন) জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো: মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা যুবদলের সভাপতি মো: জাকির হোসেন উজ্জ্বল।

কমলগঞ্জ-শ্রীমঙ্গল জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মো: মহসিন মিয়া মধু, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো: হাজী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো: আব্দুল ওয়ালি সিদ্দিকী।

বৈঠকে নির্বাচনকে সামনে রেখে নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। মহাসচিব আরোও বলেন, দেশ ও জনগণের জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ। একক প্রার্থী দেয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জনগণকে সন্তুষ্ট এবং ভোটারদের মন জয় করারও নির্দেশনা দেয়া হয়েছে। জনগণ নির্ধারণ করবেন ভবিষ্যতে তাদের সুখে দুঃখে কথা বলার জন্য হলেও পাওয়া যাবে এমন প্রার্থী জনগণ প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট