1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

বড়লেখার বিএনপি নেতা হত্যা চেষ্টায় চিহ্নিত সন্ত্রাসী কালাম কারাগারে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা ও চিহ্নিত সন্ত্রাসী আবুল কালামকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (২০শে অক্টোবর) বিকেলে মৌলভীবাজার ডিবি পুলিশের সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই অলিয়ার মৌলভীবাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। আবুল কালাম বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের বাদল মিয়ার ছেলে। মঙ্গলবার (২১শে অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলার খুঠাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীর ওপর হামলা ও মারধরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জয়নাল উদ্দিন ৫ই আগষ্ট স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী ও নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। সুলেমান আহমদ ওই মামলার স্বাক্ষী হওয়ার জেরে ২৯শে আগষ্ট রাতে আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসী আবুল কালাম ও অপর সন্ত্রাসী যুবলীগের বাদল মিয়া সুলেমান আহমদকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আহত বিএনপি নেতার ভাই বিলন আহমদ আওয়ামী লীগের সন্ত্রাসী আবুল কালাম ও বাদল মিয়াকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অলিয়ার জানান, হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আবুল কালামকে ডিবি পুলিশের সহযোগিতায় সোমবার বিকেলে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট